বিশ্ব শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় স্বপ্নের ভুবন বিদ্যাতরীর ছাত্র আদিত্য প্রথম।
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে গত সোমবার (৭ অক্টোবর) উদায়ন সাবলম্বী সংস্থার আয়োজনে, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে কচুয়াহাট উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও শিশু মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে চিত্রাংকন প্রতিযোগিতা ও মেলার উদ্বোধন করেন মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এম,পি, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উদায়ন স্বাবলম্বী সংস্হার নির্বাহী পরিচালক শাহাদত মন্ডল প্রমুখ।
সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতায় স্বপ্নের ভুবন বিদ্যাতরী ছাত্র আদিত্য কুমার শৈব্য প্রথম স্হান অধিকার করে। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরন শেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশনায় সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।
