সাঘাটায় শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি চারা বিতরণ।




সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলায় স্বপ্নের ভুবন বিদ্যাতরীর শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ ও ঔষধি চারা বিতরণ এবং অভিভাবক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (০৭ সেপ্টেম্বর) সকালে স্বপ্নের ভূবন বিদ্যাতরী স্কুলে ৫শত বিভিন্ন ফলদ ও ঔষধি চারা বিতরণ করেন, স্বপ্নের ভূবন বিদ্যাতরী চেয়ারম্যান জনাব, আমিনুর রহমান অরুন এবং তার সহধর্মীনি সাহেদা রহমান।

আলোচনা কালে তিনি বৃক্ষ রোপনের নানান দিক তুলে ধরে অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমরা আমাদের দৈনন্দিন চাহিদার জন্য বনায়ণ উজার করে গাছ কেটে নদী ভরাট করে প্রকৃতির উপর আঘাত হানছি। ফলে বন্যা, ভূমিধ্বসসহ প্রকৃতিক দূর্যোগ আমদের আক্রমন করছে। এবং আমদের অক্সিজেন সরবরাহের উপর ও প্রভাব পড়ছে। আমরা যদি বৃক্ষ রোপন করে বনায়ণ তৈরীতে সহযোগীতা করলে এই সামস্যা গুলো থেকে মুক্তি লাভ করতে পারবো। তাই আপনরা আপনাদের পরর্বতী প্রজন্মের ভবিষৎ এর কথা ভেবে বেশি বেশি বৃক্ষ রোপন করুন এবং পৃথিবীকে শীতল রাখতে নিজ নিজ উদ্দেগ্যে এগিয়ে আসুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ২নং ভরতখালী ইউনিয়ন পরিষদ জনাব, ছামছুল আজাদ শীতল , স্থানীয় ব্যক্তিত্ব্য তৌফিকুল ইসলাম কাদেরী, নিয়াজ কাদেরী, স্বপ্নের ভূবন বিদ্যাতরীর পরিচালনা পর্ষদের সদস্য ফারুক কাদেরী, আহম্মেদ দুদু প্রতিষ্ঠানের অধ্যক্ষ হোসেন আলী, আকরাম মন্ডল শিক্ষক / শিক্ষিকা প্রমুখ। উল্লেখ্য আলোচনা অনুষ্ঠান শেষে উক্ত প্রতিষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীদের সন্মাননা সূচক নগদ অর্থ তুলে দেয়া হয়।